রমজানে ৫২০ ট্রাকে নিত্য পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবি’র
নিজস্ব প্রতিবেদক:আসন্ন পবিত্র রমজান মাসে সহজে পণ্য ক্রয়-উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে ৪০ লাখে উন্নীত করার লক্ষ্যে সারাদেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয়...
নিজস্ব প্রতিবেদক:আসন্ন পবিত্র রমজান মাসে
সহজে পণ্য ক্রয়-উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে ৪০ লাখে উন্নীত করার লক্ষ্যে সারাদেশে
প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে, সরকারি বিপণন
সংস্থা- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অপরদিকে, গত রমজানে ৪৫০টি
ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে, নতুন করে আরও ৬
লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে
ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। আর স্মার্ট
কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ
দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার
জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ সরকারি সংবাদ সংস্থা- বাসসকে বলেছেন, রমজানে পণ্যের পর্যাপ্ত
সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি
এগিয়ে চলছে। তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের
কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল,
ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিছু
পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত
করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয়
ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ
১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ
করা হয়েছে।
খবর: বাসস, ঢাকা, ১২ নভেম্বর-২০২৬