তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশে ‘অতিথি ডটকম’-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আধুনিক কর্মসংস্থানের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা, যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং দেশের উদীয়মান পর্যটন খাত...
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আধুনিক কর্মসংস্থানের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা, যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং দেশের উদীয়মান পর্যটন খাতকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার সুদূরপ্রসারী প্রত্যয় নিয়ে কুমিল্লায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’-এর উদ্যোগে এবং ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’ -এর আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।১ আগস্ট ২০২৬ (শনিবার) অতিথি ডটকম এর কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে ‘বিশেষ প্রশিক্ষণ কর্মশালা’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ সেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিথি ডটকম-এর ডিজিএম (ট্রেনিং) লায়ন আহমেদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৪০ জন তরুণ উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী অংশ নেন। সেশনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অনলাইন বুকিং খাতের বৈশ্বিক ও দেশীয় ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও প্রায়োগিক আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিথি ডটকম কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে সেবার মান সম্প্রসারণের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের এই মেলবন্ধন দেশের অর্থনীতিতে নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।