প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুরবর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও মানুষের আধুনিক জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথ...
নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুরবর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট
ও মানুষের আধুনিক জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্বাবলম্বী করে গড়ে তোলার
লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) সদরের জেলা
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক এই
বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি
মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেড’র সহকারী পরিচালক লায়ন মনিরুজ্জামান।অনুষ্ঠানের প্রধান অতিথির
বক্তব্যে সমসাময়িক চাকুরিবাজারের নানামুখী চ্যালেঞ্জ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট
বিশ্লেষণ করেন লায়ন মনিরুজ্জামান। তিনি বলেন, “গ্রাহকদের জীবনযাত্রার আধুনিকায়ন
ও বিলাসী চাহিদার সাথে সংগতি রেখে দোরগোড়ায় প্রযুক্তিভিত্তিক সেবা পৌঁছে দিতে শুরু
থেকেই কাজ করছে অতিথি ডটকম। বিশেষ করে ই-কমার্স, লজিস্টিকস ও ডিজিটাল সার্ভিস সেক্টরে
আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা যুক্ত করছি।” প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমান যুগে শুধু সনাতন
শিক্ষার ওপর নির্ভর করে ক্যারিয়ার গড়া অসম্ভব। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে তরুণদের
আধুনিক কর্মমুখী শিক্ষায় দীক্ষিত হতে হবে।” শরীয়তপুরের যুবসমাজকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে লায়ন
মনিরুজ্জামান বলেন, “আমাদের মূল লক্ষ্য স্থানীয় তরুণদের এই প্রযুক্তিনির্ভর নেটওয়ার্কের সাথে স্বাধীন
উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ত ও স্বনির্ভর করে গড়ে তোলা, যাতে তারা কেবল চাকরির পেছনে
না ছুটে নিজেরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আর এই নতুন উদ্যোক্তাদের মাঠপর্যায়ে
পেশাদার ও দক্ষ হিসেবে প্রস্তুত করতেই মূলত দেশব্যাপী আমাদের এই ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ পরিচালনা করা হচ্ছে।”এই নিবিড় সেশনটি পরিচালনা
করেন প্রতিষ্ঠানের ডিজিএম (ট্রেনিং) আবে কাওছার হোসেন। তিনি উপস্থিত তরুণ-তরুণীদের
অতিথি ডটকমের প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বনির্ভর হওয়ার উপায়, প্রাতিষ্ঠানিক দক্ষতা
বৃদ্ধি, ডিজিটাল স্কিল এবং বাস্তবমুখী কাজের নানা আধুনিক কৌশলের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
ও লাইভ ডেমো প্রদর্শন করেন।আয়োজনটির সার্বিক সহযোগিতায়
ও শুভেচ্ছান্তে ছিলেন অতিথি লিমিটেডের ম্যানেজার (সেলস) বাবুল মোল্যা। সমাপনী বক্তব্যে
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আঞ্চলিক পর্যায়ের তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে
এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কাজের সুযোগ তৈরিতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা
রাখবে। ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলের যুবকদের জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”স্থানীয় তরুণ উদ্যোক্তা,
বেকার যুবক ও আগ্রহীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরস্পর
অংশগ্রহণমূলক সেশনের শেষ অংশে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তরুণরা ক্যারিয়ার ও ব্যবসার
নানা দিক নিয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা তার সমাধান দেন। বাস্তবমুখী এই আয়োজনের জন্য
উপস্থিত সকলে অতিথি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায়
রাখার আহ্বান জানান।