প্রযুক্তিনির্ভর পর্যটন ও বুকিং সেবায়, সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’
নিজেস্ব প্রতিবেদক, সিলেটদেশের পর্যটন ও বুকিং সেবার মানোন্নয়নে একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্...
নিজেস্ব প্রতিবেদক, সিলেটদেশের পর্যটন ও বুকিং সেবার
মানোন্নয়নে একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের
লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতিথি গ্রুপ। তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং পর্যটন খাতের সফল
সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক
বুকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।এই ধারাবাহিক উদ্যোগের অংশ
হিসেবে শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪:৩০ মিনিটে সিলেট বিভাগীয় অফিসে অনুষ্ঠিত
হয় “অতিথি
ওভারভিউ” প্রোগ্রাম।
অনুষ্ঠানে অতিথি গ্রুপের উদ্যোক্তা, কর্মকর্তা ও আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত থেকে
প্রতিষ্ঠানটির সেবা, ব্যবসায়িক পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ভবিষ্যৎ কার্যক্রম
সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।প্রশিক্ষণ সেশনটি পরিচালনা
করেন ইমরান হোসেন আকাশ, জেনারেল ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং), অতিথি লিমিটেড। তিনি
বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া পর্যটন ও বুকিং খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত
করা সম্ভব নয়। অতিথি গ্রুপ দেশের পর্যটন শিল্পকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নতুন উচ্চতায়
পৌঁছে দিতে কাজ করছে। তিনি আরও জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং,
অনলাইন বুকিং সিস্টেম এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
কার্যক্রম পরিচালনা করা হবে।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য
প্রদান করেন লায়ন মো. আব্দুল গনি, সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন), সিলেট বিভাগীয়
অফিস, অতিথি লিমিটেড। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর সেবা
ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে অতিথি গ্রুপ দেশের পর্যটন শিল্পে একটি শক্তিশালী ও
টেকসই প্ল্যাটফর্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।অনুষ্ঠানে অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড-এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং
ডিজিটাল দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ,
প্রশ্নোত্তর পর্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ,
দক্ষ উদ্যোক্তা তৈরি এবং পর্যটন খাতে আধুনিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে
“অতিথি ওভারভিউ” প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের
মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।